আল-কায়েদার শীর্ষ নেতাকে ধরতে ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

দক্ষিণ এশিয়ায় সক্রিয় আল-কায়েদার এক শীর্ষ নেতার তথ্য দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপপ্রধান আতেফ ইয়াহইয়া ঘৌরির খোঁজে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনার অভিযোগ রয়েছে। এর আগে গত এক মাসে আরও কয়েকজনকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে রয়েছেন আবু আলা আল-ওয়ালাই, হায়দার আল-ঘারাউই ও আহমাদ আল-হামিদাউই। মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রম দুর্বল করা এবং সংশ্লিষ্ট নেতাদের বিচারের আওতায় আনা। সূত্র : শাফাক নিউজ

আল-কায়েদার শীর্ষ নেতাকে ধরতে ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

দক্ষিণ এশিয়ায় সক্রিয় আল-কায়েদার এক শীর্ষ নেতার তথ্য দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপপ্রধান আতেফ ইয়াহইয়া ঘৌরির খোঁজে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনার অভিযোগ রয়েছে।

এর আগে গত এক মাসে আরও কয়েকজনকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে রয়েছেন আবু আলা আল-ওয়ালাই, হায়দার আল-ঘারাউই ও আহমাদ আল-হামিদাউই।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রম দুর্বল করা এবং সংশ্লিষ্ট নেতাদের বিচারের আওতায় আনা। সূত্র : শাফাক নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow