বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল

বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রেজাউল হোসেন ও মহাসচিব পদে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়ারুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতারা, কাউন্সিলর, প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। আরও উপস্থিত ছি

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল

বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রেজাউল হোসেন ও মহাসচিব পদে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়ারুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেতারা, কাউন্সিলর, প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহমুদ। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান কমরেড সাইফুল হক।

কাউন্সিলে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এবং অ্যাডভকেট মো. ইয়ারুল ইসলাম মহাসচিব পদে পুনর্নির্বাচিত হন। ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, মো. জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন।

এফএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow