আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি দল ইউনিটগুলো চালুর জন্য কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টা খানেকের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানিতে যোগাযোগ করা হচ্ছে। এটি চালু করতে অন্তত তিনদিন সময় লাগবে। আবুল হাসনাত মো. রাফি/এমএন/এএসএম

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি দল ইউনিটগুলো চালুর জন্য কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টা খানেকের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানিতে যোগাযোগ করা হচ্ছে। এটি চালু করতে অন্তত তিনদিন সময় লাগবে।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow