আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা

সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুকে স্মরণ করে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বোলপুরের দর্জিপাড়া ইমামবাড়গাহ থেকে শুরু করে বোলপুরের শান্তিনিকেতন থানার অন্তর্গত নায়েক বাজার খানকা-এ কাদেরিয়া প্রাঙ্গন পর্যন্ত যায় এই পদযাত্রা। এই পদযাত্রার সম্মুখভাগে ছিলেন পীর ও মুর্শিদ হযরত সৈয়দেনা সৈয়দ শাহ আলী জওন আল কাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকজন। শোকযাত্রা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি মাটিতে ফেলে তার ওপর পা দিয়ে মাড়িয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান মুসল্লিরা। বীরভূম জেলার বোলপুরে হযরত আলী ইবনে আবি তালিবের (রা:) শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকযাত্রা ও শোক মজলিসের আয়োজন করা হয়। সেখানে হযরত আলী (আঃ) এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আলী (রাঃ)-কে

আয়াতুল্লাহ খামেনির স্মরণে পশ্চিমবঙ্গের বীরভূমে শোকযাত্রা

সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুকে স্মরণ করে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বোলপুরের দর্জিপাড়া ইমামবাড়গাহ থেকে শুরু করে বোলপুরের শান্তিনিকেতন থানার অন্তর্গত নায়েক বাজার খানকা-এ কাদেরিয়া প্রাঙ্গন পর্যন্ত যায় এই পদযাত্রা।

এই পদযাত্রার সম্মুখভাগে ছিলেন পীর ও মুর্শিদ হযরত সৈয়দেনা সৈয়দ শাহ আলী জওন আল কাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকজন।

শোকযাত্রা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি মাটিতে ফেলে তার ওপর পা দিয়ে মাড়িয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান মুসল্লিরা।

বীরভূম জেলার বোলপুরে হযরত আলী ইবনে আবি তালিবের (রা:) শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকযাত্রা ও শোক মজলিসের আয়োজন করা হয়। সেখানে হযরত আলী (আঃ) এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।

ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে আলী (রাঃ)-কে স্মরণ করা হয়। এর পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরিপ্রেক্ষিতে শোক প্রকাশ করা হয় এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে দেশ ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow