জানা গেল মির্জা আব্বাসকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। জানা গেছে আজ বিকেল ৩ টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬ টায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে। তিনি আরও জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ন্যাশনাল নিউরো সাইন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে।
জানা গেছে আজ বিকেল ৩ টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬ টায় মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে।
তিনি আরও জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ন্যাশনাল নিউরো সাইন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।
What's Your Reaction?