আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে কি না, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে কি না—এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে এবং তা বন্ধই থাকবে। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।” তিনি আরও বলেন, আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তবে এসব বিষয়কে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। “এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না,”—বলেন তিনি। রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক ধারার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “রাজনীতিকে চলতে দিন, গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে এগোতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিকে বন্ধ করে দেওয়া বা গণতন্ত্রকে আটকে রাখা উচিত নয়।” তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। “পিপল তাদের

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে কি না, স্পষ্ট করলেন মির্জা ফখরুল

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে কি না—এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে এবং তা বন্ধই থাকবে।

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তবে এসব বিষয়কে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। “এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না,”—বলেন তিনি।

রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক ধারার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “রাজনীতিকে চলতে দিন, গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে এগোতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিকে বন্ধ করে দেওয়া বা গণতন্ত্রকে আটকে রাখা উচিত নয়।”

তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। “পিপল তাদের রিজেক্ট করেছে। তাই তারা চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না,”—যোগ করেন মির্জা ফখরুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow