ইউক্রেনের আরও এক গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ সেনাবাহিনীর ভস্তক (পূর্ব) গ্রুপ ইউক্রেনের লিউবিৎসকে গ্রাম দখল করেছে। খবর আনাদোলু এজেন্সির।
অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছে, রাতভর অভিযানে তারা রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।
এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিজনেকামস্কনেফতেখিম শিল্পাঞ্চল এবং রুশ-নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, তবে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধের পঞ্চম বছরে উভয় দেশের দেওয়া সামরিক তথ্য নিরপেক্ষভাবে নিশ্চিত করা এখনও কঠিন।