সৌদি আরবের নজরান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। খবর আনাদোলু এজেন্সির।
মঙ্গলবার (৪ আগস্ট) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।
তার দাবি, ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
ইয়াহইয়া সারি আরও বলেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো ঘটনার সমুচিত জবাব ও শাস্তি দেওয়া হবে।
তবে হুতিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি