ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২ খনি শ্রমিক নিহত

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা (ডিটিইকে) এ তথ্য জানিয়েছে। ডিটিইকে জানিয়েছে, স্থানীয় সময় রোববারের হামলায় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে শ্রমিকদের বহনকারী একটি বাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছে বলে জরুরি পরিষেবা জানিয়েছে। এর আগে রোববার পৃথক রাশিয়ান হামলায় কমপক্ষে আরও দুজন নিহত এবং নয়জন আহত হয়েছে। জাপোরিঝঝিয়ার একটি প্রসূতি হাসপাতালে ড্রোনের আঘাতে ছয়জন আহত হয়েছে। টেলিগ্রামে এক পোস্টে জাপোরিঝঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভ এটিকে ‌‘জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রমাণ’ বলে অভিহিত করেছেন। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে, যে স্থানে হামলা চালানো হয়েছে সেটি শহরের পূর্বে বোচারোভা স্ট্রিটে অবস্থিত একটি ম্যাটারনিটি হাসপাতাল। কিছু ফুটেজে আগুনের ক্ষয়ক্ষতির মাত্রা দেখানো হয়েছে। অন্যদিকে দুটি ভিডিওতে প্রথম তলায় এখনও আগুন জ্বলতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে দমকলকর্মীদের অভ্যন্তরীণ দরজা ভেঙে রোগীদের নিয়ে যেতে দেখা গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, হাসপাতালের হামলা

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২ খনি শ্রমিক নিহত

পূর্ব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা (ডিটিইকে) এ তথ্য জানিয়েছে। ডিটিইকে জানিয়েছে, স্থানীয় সময় রোববারের হামলায় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে শ্রমিকদের বহনকারী একটি বাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছে বলে জরুরি পরিষেবা জানিয়েছে।

এর আগে রোববার পৃথক রাশিয়ান হামলায় কমপক্ষে আরও দুজন নিহত এবং নয়জন আহত হয়েছে। জাপোরিঝঝিয়ার একটি প্রসূতি হাসপাতালে ড্রোনের আঘাতে ছয়জন আহত হয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে জাপোরিঝঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভ এটিকে ‌‘জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের প্রমাণ’ বলে অভিহিত করেছেন।

বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে, যে স্থানে হামলা চালানো হয়েছে সেটি শহরের পূর্বে বোচারোভা স্ট্রিটে অবস্থিত একটি ম্যাটারনিটি হাসপাতাল।

কিছু ফুটেজে আগুনের ক্ষয়ক্ষতির মাত্রা দেখানো হয়েছে। অন্যদিকে দুটি ভিডিওতে প্রথম তলায় এখনও আগুন জ্বলতে দেখা গেছে। আরেকটি ভিডিওতে দমকলকর্মীদের অভ্যন্তরীণ দরজা ভেঙে রোগীদের নিয়ে যেতে দেখা গেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, হাসপাতালের হামলায় দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শান্তি প্রচেষ্টার বিপরীতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন।

ফেডোরভ পরে একটি আবাসিক এলাকায় পৃথক হামলায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন।
কেন্দ্রীয় শহর দিনিপ্রোতে ড্রোন হামলায় এক পুরুষ এবং এক নারী নিহত হয়েছেন। এছাড়া নিকোপলে ৭২ বছর বয়সী এক পুরুষ আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, খেরসনে রুশ হামলায় ৫৯ বছর বয়সী এক নারী গোলাগুলিতে গুরুতর আহত হয়েছেন এবং খারকিভে হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow