ইউনূস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪
রাজধানীর মহাখালীতে হামে শিশুমৃত্যুর প্রতিবাদ এবং এ রোগে মৃত্যু ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচারের দাবিতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) ও মো. জুয়েল মিয়া (৪১)। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা জানান, ‘প্রগতিশীল নাগরিক সমাজ’ ব্যানারে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে জড়ো হওয়ার চেষ্টা
রাজধানীর মহাখালীতে হামে শিশুমৃত্যুর প্রতিবাদ এবং এ রোগে মৃত্যু ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচারের দাবিতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০), মনির হোসেন (৪৮) ও মো. জুয়েল মিয়া (৪১)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা জানান, ‘প্রগতিশীল নাগরিক সমাজ’ ব্যানারে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে। তাদের হাতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। তারা হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে কর্মসূচি পালনের চেষ্টা করেন।
পুলিশের দাবি, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। ব্যানার ও ফেস্টুনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিও দেখা যায়। কর্মসূচি শেষে সেখান থেকে চলে যাওয়ার সময় ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, কর্মসূচির বিষয়ে আগে থেকে সুনির্দিষ্ট তথ্য ছিল না। ব্যানারে হামের টিকা ও শিশুমৃত্যু সংক্রান্ত বিভিন্ন বক্তব্য ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
What's Your Reaction?