ইউরোপে গ্যাস মজুত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম

এপ্রিলের শেষে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের মজুত নেমে এসেছে ৩২.৭৩ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে বসন্তকালের সর্বনিম্ন। গ্যাস অবকাঠামো পরিচালনাকারী সংস্থার তথ্যে এ তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ে এই হার ছিল ৩৯.৫২ শতাংশ। এর আগের বছরগুলোতে মজুত আরও বেশি ছিল। ২০২৪ সালে ৬২.৪৪ শতাংশ এবং ২০২৩ সালে ৫৯.৭৩ শতাংশ। বর্তমানে মজুতের পরিমাণ প্রায় ২০২২ সালের জ্বালানি সংকটের সময়ের কাছাকাছি অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত বসন্তে গ্যাসের ব্যবহার কমে যাওয়ায় মজুত বাড়তে শুরু করে। কিন্তু এবার তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। মে মাসেও অনেক দেশ গ্যাস তুলতে থাকায় মজুত আরও কমে গেছে। এদিকে ইউরোপের গ্যাস আমদানির বড় অংশ এখন যুক্তরাষ্ট্র থেকে আসছে, যা মোট চাহিদার প্রায় ৪৫ শতাংশ। আর কাতার দ্বিতীয় এবং রাশিয়া অবস্থানে তৃতীয় রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় কাতারের তরল গ্যাস (এলএনজি) সরবরাহেও বিঘ্ন ঘটছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow