ইকরাম আকাশের কবিতা: হাসিমুখের অবয়ব
রমনী তোমার ঐ মুখের হাসি খুব ভালোবাসি দেখতে,শূন্য জীবনে তোমায় নিয়ে ভাসিস্বপ্নতে-কল্পনা মহাজগৎ পানে। দৃষ্টিভ্রম হয়ে মরিচিকা পড়ুক তবুও-যেন উজ্জ্বল হয়ে সর্বক্ষণ থাকুকঅটুট প্রিয় তোমার হাসিমুখ। উত্তাল জনজীবন মাতাল হাওয়ায় তাল দিক;তবুও আমি বৃষ্টি হয়ে নামবো-করবো দূর; তোমার কালো মেঘের ছায়া। রমনী ভেবে নিও না ভুলে গেছি,সর্বত্র সর্বক্ষণে তোমার হাসিমুখের অবয়ব-ভেসে উঠে মনপ্রান্তরে সমুজ্জ্বল কিরণে। কেএসকে
রমনী তোমার ঐ মুখের হাসি
খুব ভালোবাসি দেখতে,
শূন্য জীবনে তোমায় নিয়ে ভাসি
স্বপ্নতে-কল্পনা মহাজগৎ পানে।
দৃষ্টিভ্রম হয়ে মরিচিকা পড়ুক তবুও-
যেন উজ্জ্বল হয়ে সর্বক্ষণ থাকুক
অটুট প্রিয় তোমার হাসিমুখ।
উত্তাল জনজীবন মাতাল হাওয়ায় তাল দিক;
তবুও আমি বৃষ্টি হয়ে নামবো-
করবো দূর; তোমার কালো মেঘের ছায়া।
রমনী ভেবে নিও না ভুলে গেছি,
সর্বত্র সর্বক্ষণে তোমার হাসিমুখের অবয়ব-
ভেসে উঠে মনপ্রান্তরে সমুজ্জ্বল কিরণে।
কেএসকে
What's Your Reaction?