ইতালিতে নিজেকে চা-ওয়ালা বললেন মোদি

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।   অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে মোদি বলেন, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। তাই এক দিন আগেই একজন ‘চা-ওয়ালা’ আপনাদের মাঝে চলে এসেছে। ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিস্তৃত, তেমনি এর শক্তিও অনেক বড়। তার এ বক্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং তারা করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান। রোম সফরকালে মোদিকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা মেডেল’ প্রদান করে এফএও। এই সম্মাননা গ্রহণ করে মোদি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের কোটি কোটি কৃষক, পশুপালক, জেলে, কৃষি বিজ্ঞানী ও শ্রমজীবী মানুষের প্রতি সম্মান। তিনি বলেন, ‘এই পুরস্কার ভারতের মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।’ গত ১৫ মে শুরু হওয়া পাঁচ দেশের সফরের অংশ হিসেবে মোদি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেন

ইতালিতে নিজেকে চা-ওয়ালা বললেন মোদি

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।  

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে মোদি বলেন, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। তাই এক দিন আগেই একজন ‘চা-ওয়ালা’ আপনাদের মাঝে চলে এসেছে। ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিস্তৃত, তেমনি এর শক্তিও অনেক বড়। তার এ বক্তব্যে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং তারা করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

রোম সফরকালে মোদিকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা মেডেল’ প্রদান করে এফএও। এই সম্মাননা গ্রহণ করে মোদি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের কোটি কোটি কৃষক, পশুপালক, জেলে, কৃষি বিজ্ঞানী ও শ্রমজীবী মানুষের প্রতি সম্মান।

তিনি বলেন, ‘এই পুরস্কার ভারতের মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।’

গত ১৫ মে শুরু হওয়া পাঁচ দেশের সফরের অংশ হিসেবে মোদি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেন। সফরকালে জ্বালানি, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া সুইডেন ও নরওয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাও গ্রহণ করেন নরেন্দ্র মোদি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow