ইতালির বিশ্বকাপ ব্যর্থতা, তবে কি এবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে রিয়াল?

ইতালির সাম্প্রতিক ব্যর্থতা আবারও ইউরোপীয় ফুটবলে বড় আলোচনার জন্ম দিয়েছে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপের টিকিট হারিয়েছে আজ্জুরিরা। এর ফলে টানা তিনটি বিশ্বকাপ মিস করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ঘটনাকে ঘিরে স্পেনের ক্লাব ফুটবলে, বিশেষ করে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে এক অদ্ভুত আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ইতালির বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়া এবং রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্যে এক ধরনের ‘অদ্ভুত মিল’ রয়েছে। ইতিহাস কী বলছে?১৯৫৮ সালে ইতালি বিশ্বকাপে খেলতে পারেনি। সেই মৌসুমেই রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কাপ জিতে নেয়। তখন সেটিই ছিল চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৮ বিশ্বকাপের আগে সুইডেনের কাছে হেরে ইতালি বাদ পড়ে। সেই মৌসুমে জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতে। ২০২২ বিশ্বকাপের আগে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে ইতালি আবারও বাদ পড়ে। একই মৌসুমে কার্লো আনচেলত্তির কোচিংয়ে রিয়াল মাদ্রিদ তাদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। ২০২৬: আবার কি সেই পুনরাবৃত্তি?এবারও একই ঘটনা। ইতালি প্লে-অফে হেরে বিশ্বকাপ

ইতালির বিশ্বকাপ ব্যর্থতা, তবে কি এবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে রিয়াল?

ইতালির সাম্প্রতিক ব্যর্থতা আবারও ইউরোপীয় ফুটবলে বড় আলোচনার জন্ম দিয়েছে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপের টিকিট হারিয়েছে আজ্জুরিরা। এর ফলে টানা তিনটি বিশ্বকাপ মিস করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ঘটনাকে ঘিরে স্পেনের ক্লাব ফুটবলে, বিশেষ করে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে এক অদ্ভুত আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ইতালির বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়া এবং রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্যে এক ধরনের ‘অদ্ভুত মিল’ রয়েছে।

ইতিহাস কী বলছে?
১৯৫৮ সালে ইতালি বিশ্বকাপে খেলতে পারেনি। সেই মৌসুমেই রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কাপ জিতে নেয়। তখন সেটিই ছিল চ্যাম্পিয়ন্স লিগ।

২০১৮ বিশ্বকাপের আগে সুইডেনের কাছে হেরে ইতালি বাদ পড়ে। সেই মৌসুমে জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতে।

২০২২ বিশ্বকাপের আগে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে ইতালি আবারও বাদ পড়ে। একই মৌসুমে কার্লো আনচেলত্তির কোচিংয়ে রিয়াল মাদ্রিদ তাদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে।

২০২৬: আবার কি সেই পুনরাবৃত্তি?
এবারও একই ঘটনা। ইতালি প্লে-অফে হেরে বিশ্বকাপের বাইরে। আর অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

যদিও এই ‘প্রফেসি’ নিছক কাকতালীয় হতে পারে, তবুও রিয়ালের পথ সহজ নয়। বায়ার্নের পর সম্ভাব্য সেমিফাইনালে অপেক্ষা করছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বা লিভারপুল।

তবুও ইতিহাস বলছে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সবসময়ই অপ্রত্যাশিত কিছু করে দেখাতে পারে। এখন দেখার বিষয়—ইতালির এই ব্যর্থতা কি আবারও রিয়ালের জন্য সৌভাগ্যের বার্তা হয়ে আসে, নাকি এবার ভেঙে যাবে সেই ‘কাকতালীয় ইতিহাস’?

সূত্র: মার্কা

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow