ইতিহাসে প্রথমবার এলপিজি রপ্তানি করল ভেনেজুয়েলা

ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি করেছে ভেনেজুয়েলা। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ক্রিসোবিগি লেডি ভেনেজুয়েলা’ নামের একটি জাহাজ সকালে দেশটির উপকূল ত্যাগ করেছে। তিনি এই রপ্তানিকে দেশের শ্রমজীবী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন। যদিও রদ্রিগেজ জাহাজটির গন্তব্য প্রকাশ করেননি। তবে সামুদ্রিক ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক জানিয়েছে, জাহাজটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য রোড আইল্যান্ডের দিকে যাত্রা করছে। এতদিন ভেনেজুয়েলা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে উৎপাদিত সব এলপিজি ব্যবহার করত। ফলে রপ্তানির জন্য কোনো উদ্বৃত্ত ছিল না। তবে চলতি বছরের জানুয়ারিতে সরকার প্রথমবারের মতো বিদেশে গ্যাস বিক্রির একটি চুক্তি করে, যদিও ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। এদিকে এক মাস আগে যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে একটি অভিযানে প্রায় ২০০ জন নিহত হওয়ার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাদ

ইতিহাসে প্রথমবার এলপিজি রপ্তানি করল ভেনেজুয়েলা

ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি করেছে ভেনেজুয়েলা। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘ক্রিসোবিগি লেডি ভেনেজুয়েলা’ নামের একটি জাহাজ সকালে দেশটির উপকূল ত্যাগ করেছে। তিনি এই রপ্তানিকে দেশের শ্রমজীবী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন।

যদিও রদ্রিগেজ জাহাজটির গন্তব্য প্রকাশ করেননি। তবে সামুদ্রিক ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক জানিয়েছে, জাহাজটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য রোড আইল্যান্ডের দিকে যাত্রা করছে।

এতদিন ভেনেজুয়েলা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে উৎপাদিত সব এলপিজি ব্যবহার করত। ফলে রপ্তানির জন্য কোনো উদ্বৃত্ত ছিল না। তবে চলতি বছরের জানুয়ারিতে সরকার প্রথমবারের মতো বিদেশে গ্যাস বিক্রির একটি চুক্তি করে, যদিও ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।

এদিকে এক মাস আগে যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে একটি অভিযানে প্রায় ২০০ জন নিহত হওয়ার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে তোলা হয়।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান। এ বিষয়ে ডেলসি রদ্রিগেজকে তার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত রয়েছে; যা প্রায় ৩০৩.৮ বিলিয়ন ব্যারেল। বৈশ্বিক মজুতের প্রায় ১৯.৪ শতাংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow