ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড
সুপার এইটে আজ শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। আসলে বলতে হয় অনবদ্য সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুললেন হ্যারি ব্রুক। সেইসঙ্গে ইতিহাসও গড়েছে তারা। সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা ৫ বার সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করার নজীর গড়েছে ইংল্যান্ড।
একদম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট যাকে বলে আরকি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক যেন একাই দলকে জেতানোর দায়িত্ব নিয়ে ফেললেন। ১৬৫ রান তাড়া করতে গিয়েই হাঁকালেন অনবদ্য এক সেঞ্চুরি। যেই সেঞ্চুরির সুবাদে ২ উইকেটে ম্যাচ জেতার সাথে সাথে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলে ইংলিশরা। এর ফলে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সমীকরণ কঠিন হয়ে গেল।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে বেশি একটা সুবিধা করতে পারেননি সাইম আইয়ুব। ৭ বলে ৭ রান করে বিদায় নেন তিনি। সাহিবজাদা ফারহান এবং সাইমের ওপেনিং জুটি থেকে এসেছে ১৪ রান।
ফারহান টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তিনি। তিনে নামা অধিনায়ক সালমান আলী আঘাও

ফারহান টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তিনি। তিনে নামা অধিনায়ক সালমান আলী আঘাও সুবিধা করতে পারেননি। দলের ২৭ রানের মাথাতে ৬ বলে ৫ রান করে বিদায় নেন সালমান।
অধিনায়কের বিদায়ের পর ফারহানের সাথে যোগ দিয়েছেন বাবর আজম। নিজের স্বাভাবিক ব্যাটিংয়েই এগিয়েছেন বাবর। আগ্রাসী ছিলেন ফারহান। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৬ রান তোলে পাকিস্তান।
পাওয়ারপ্লে শেষেও চলেছে ফারহানের উইলোবাজি। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। দলের বোর্ডেও রান উঠেছে। বাবর এগিয়েছেন ধীরেসুস্থে। দলের ৭৩ রানের মাথাতে ২৪ বলে ২৫ রান করে বিদায় নেন বাবর আজম।
ফারহানের সাথে যোগ দেন ফখর জামান। ওপেনার হলেও এদিন পাঁচে নেমেছেন ফখর। টিকে থাকা ফারহান কৌশলী ব্যাটিংয়ে তুলে নেন দারুণ এক ফিফটি। ১৪০ স্ট্রাইকরেটে ৪৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ১২২ রানের মাথাতে বিদায় নেন ফারহান। অন্যদিকে ১৬ বলে ২৫ রানের ক্যামিও খেলে ১৩২ রানের মাথাতে থেমেছেন ফখর।
শেষ দিকে শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে এগিয়েছে পাকিস্তান। পার করেছে দেড়শ রানও। ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শাদাব, আউট হয়েছেন ইনিংসের একদম শেষ বলে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন লিয়াম ডওসন। ২টি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন এবং জফরা আর্চার। ১ উইকেট তোলেন আদিল রশিদ।
জবাব দিতে নেমে প্রথম বলেই ওপেনার ফিল সল্টের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। সল্টকে বিদায় করেছেন শাহীন শাহ আফ্রিদি। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন সল্ট। আরেক ওপেনার জস বাটলার শাহীনের পরের ওভারে। ৩ বলে ২ রান করে বিদায় নিয়েছেন বাটলার। মাত্র ১৭ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
তিনে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন হ্যারি ব্রুক। চারে নামা জ্যাকব বেথেল যদিও টিকেননি বেশিক্ষণ। ১০ বলে ৮ রান করে থেমেছেন দলের ৩৫ রানের মাথায়। ব্রুক এক প্রান্ত ধরে খেলে গেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
পাওয়ারপ্লে শেষেও চলেছে ব্রুকের উইলোবাজি। আরেক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলও চলেছে। ৬ বলে ২ রান করে দলের ৫৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন টম ব্যান্টন। এরপর ব্রুকের সাথে যোগ দেন স্যাম কারান। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ছুটেছে ইংল্যান্ড।
মাত্র ২৮ বলে ফিফটি ছুঁয়েছেন হ্যারি ব্রুক। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে চাপের মুখে তুলেছেন রান। ভালো সঙ্গ দিতে থাকা কারান ১৫ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন। এরপর ক্রিজে আসেন উইল জ্যাকস।
ফিফটি হাঁকানো ব্রুক ছুটেছেন সেঞ্চুরির দিকে। ব্রুকের ধুন্ধুমার ব্যাটিংয়ের জয়ের পথে আগাতে থাকে ইংল্যান্ড। শেষ ৪ ওভারে ইংল্যান্ডের জয়ের সমীকরণ নেমে আসে ২৭ রানে। শাহীনের করা ১৭তম ওভারে আসে ১৭ রান। হ্যারি ব্রুক ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি, মাত্র ৫০ বলে। সেঞ্চুরি হাঁকানোর পরেই অবশ্য থেমেছেন। ৫১ বলে ১০০ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ব্রুক।
শেষ ৩ ওভারে দরকার ছিল ১০ রান। ১৯তম ওভারে ২৩ বলে ২৮ রান করে আউট হন উইল জ্যাকস। সাজঘরে ফিরে যান জেমি ওভারটনও। জমে যায় ম্যাচ। শেষ ওভারে দরকার ছিল ৩ রান। প্রথম বলে ৪ মেরে ইংল্যান্ডকে জেতান আদিল রশিদ। হাঁফ ছেড়ে বাঁচেন ইংলিশ সমর্থকরা। ৫ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট নেন উসমান তারিক এবং মোহাম্মদ নওয়াজ।