ইনকিলাব মঞ্চকে ইঙ্গিত করে ওসমান হাদির ভাইয়ের পোস্ট

ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি।  মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। স্ট্যাটাসে ওমর হাদি উল্লেখ করেন, তার ভাইয়ের হত্যার আগে ও পরে কী ঘটেছিল তা নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে নানা বিষয় উঠে আসতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেন এবং সেজন্য সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার এই ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তার বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে

ইনকিলাব মঞ্চকে ইঙ্গিত করে ওসমান হাদির ভাইয়ের পোস্ট
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি।  মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। স্ট্যাটাসে ওমর হাদি উল্লেখ করেন, তার ভাইয়ের হত্যার আগে ও পরে কী ঘটেছিল তা নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই লেখায় ইনকিলাব মঞ্চের সদস্যদের বিরুদ্ধে নানা বিষয় উঠে আসতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেন এবং সেজন্য সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার এই ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তার বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে তার মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow