ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

সদ্যই ভারতের টি-২০ দলের নেতৃত্ব হারিয়েছেন সূর্য কুমার যাদব। সেইসঙ্গে দল থেকেও বাদ পড়েন। এর মধ্যেই আবার নতুন করে খবর চাউর হয়েছে যে, মুম্বাই ইন্ডিয়ান্সেও তার সময় শেষ হতে চলেছে। আজ সোমবার সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সূর্যের ইনস্টাগ্রামে মুম্বাই ইন্ডিয়ান্স সংক্রান্ত কোনও পোস্ট বা ছবি দেখা যায়নি। তাতেই জল্পনা শুরু হয়েছে। ভাবা হচ্ছে, এবার মুম্বাই থেকেও সরে যেতে পারেন।  ২০১৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে আছেন সূর্য। কলকাতা নাইট রাইডার্স থেকে যোগ দেন। তারপর দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যান। কিন্তু চলতি আইপিএলে সময়টা খুব বাজে কাটে মুম্বাইয়ের। তারপর থেকেই দলের খোল-নলচে বদলে ফেলতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। ইন্সটাগ্রামে যে সব অ্যাকাউন্ট ফলো করেন সূর্য, তারমধ্যে নেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং হার্দিক পাণ্ডিয়ার অ্যাকাউন্ট।  নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের একটি মাত্র ছবি আছে। সেই ছবিতে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রয়েছেন সূর্য। সেই থেকেই জল্পনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়েছে। ভক্তদের ধারণা, আইপিএলেও আর মুম্বাইয়ের জার্সিতে দ

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

সদ্যই ভারতের টি-২০ দলের নেতৃত্ব হারিয়েছেন সূর্য কুমার যাদব। সেইসঙ্গে দল থেকেও বাদ পড়েন। এর মধ্যেই আবার নতুন করে খবর চাউর হয়েছে যে, মুম্বাই ইন্ডিয়ান্সেও তার সময় শেষ হতে চলেছে। আজ সোমবার সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সূর্যের ইনস্টাগ্রামে মুম্বাই ইন্ডিয়ান্স সংক্রান্ত কোনও পোস্ট বা ছবি দেখা যায়নি। তাতেই জল্পনা শুরু হয়েছে। ভাবা হচ্ছে, এবার মুম্বাই থেকেও সরে যেতে পারেন। 

২০১৮ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে আছেন সূর্য। কলকাতা নাইট রাইডার্স থেকে যোগ দেন। তারপর দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যান। কিন্তু চলতি আইপিএলে সময়টা খুব বাজে কাটে মুম্বাইয়ের। তারপর থেকেই দলের খোল-নলচে বদলে ফেলতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। ইন্সটাগ্রামে যে সব অ্যাকাউন্ট ফলো করেন সূর্য, তারমধ্যে নেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং হার্দিক পাণ্ডিয়ার অ্যাকাউন্ট। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের একটি মাত্র ছবি আছে। সেই ছবিতে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রয়েছেন সূর্য। সেই থেকেই জল্পনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়েছে। ভক্তদের ধারণা, আইপিএলেও আর মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে না স্কাইকে। 

অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও, ব্যাট হাতে একটানা ব্যর্থ সূর্য। সদ্য শেষ হওয়া আইপিএলেও ছন্দে ছিলেন না। এটা বোর্ডের সিদ্ধান্তে প্রভাব ফেলে। ১১৩ টি-২০ ম্যাচে সূর্যের রান ৩২৭২। গড় ৩৬.৩৫। স্ট্রাইক রেট ১৬২.৯৪। তবে বেশ কিছুদিন ধরে ফর্মের ধারেকাছে নেই তিনি। 

গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৫ ম্যাচে মাত্র ৭০২ রান। গড় ২৬। ২০২৪ সালে ১৮টি ম্যাচ খেলেন। রান ৪২৯। গড় ২৬.৮১। এবারের আইপিএলে ১৩ ম্যাচে ২৭০ রান করেন। টানা আড়াই বছর ধরে এত কম গড় হওয়ায়, বোর্ডের অন্দরমহলে আলোচনা শুরু হয়। রোহিত শর্মার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালে সূর্যকে সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক করা হয়। তারপর থেকেই পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। সেই থেকে তার গড় ২৫.৮৮। রয়েছে ছ’টি অর্ধশতরান এবং চারটি শূন্য। নেতৃত্ব পাওয়ার আগে তার গড় ছিল ৪৩.৬০। তারমধ্যে ছিল চারটি শতরান এবং ২০টি অর্ধশতরান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow