ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করলে আপনার ছবি-রিলসের কী হবে?
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেন। আবার কেউ কেউ স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে ফেলতেও চান। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে একটি প্রশ্ন প্রায় সবার মনেই আসে অ্যাকাউন্ট বন্ধ করলে এতদিনের ছবি, রিলস, ভিডিও, স্টোরি ও ব্যক্তিগত চ্যাটের কী হবে? ডিঅ্যাক্টিভেট আর ডিলিট এক নয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে আপনার প্রোফাইল, পোস্ট, রিলস এবং অন্যান্য কনটেন্ট সাময়িকভাবে অন্যদের কাছ থেকে লুকিয়ে যায়। তবে সেগুলো ইনস্টাগ্রামের সার্ভারে সংরক্ষিত থাকে। পরে আবার লগইন করলেই সবকিছু আগের মতো ফিরে পাওয়া যায়। কিন্তু স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করলে পরিস্থিতি ভিন্ন। নির্দিষ্ট সময়ের পর আপনার ছবি, ভিডিও, মেসেজ এবং অন্যান্য তথ্য চিরতরে মুছে যেতে পারে। তাই ডিলিট করার আগে প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে নিজের ডাটা সংরক্ষণ করবেন? ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ অ্যাকাউন্ট ডাটা ডাউনলোড করার সুবিধা রেখেছে। মোবাইল অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজার দুই মাধ্যম থেকেই এই কাজ করা যায়। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে অনেকেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নেন। আবার কেউ কেউ স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে ফেলতেও চান। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে একটি প্রশ্ন প্রায় সবার মনেই আসে অ্যাকাউন্ট বন্ধ করলে এতদিনের ছবি, রিলস, ভিডিও, স্টোরি ও ব্যক্তিগত চ্যাটের কী হবে?
ডিঅ্যাক্টিভেট আর ডিলিট এক নয়
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে আপনার প্রোফাইল, পোস্ট, রিলস এবং অন্যান্য কনটেন্ট সাময়িকভাবে অন্যদের কাছ থেকে লুকিয়ে যায়। তবে সেগুলো ইনস্টাগ্রামের সার্ভারে সংরক্ষিত থাকে। পরে আবার লগইন করলেই সবকিছু আগের মতো ফিরে পাওয়া যায়।
কিন্তু স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করলে পরিস্থিতি ভিন্ন। নির্দিষ্ট সময়ের পর আপনার ছবি, ভিডিও, মেসেজ এবং অন্যান্য তথ্য চিরতরে মুছে যেতে পারে। তাই ডিলিট করার আগে প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কীভাবে নিজের ডাটা সংরক্ষণ করবেন?
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ অ্যাকাউন্ট ডাটা ডাউনলোড করার সুবিধা রেখেছে। মোবাইল অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজার দুই মাধ্যম থেকেই এই কাজ করা যায়।
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন। এরপর প্রোফাইল থেকে ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ বিভাগে প্রবেশ করুন। সেখানে ‘অ্যাকাউন্টস সেন্টার’ অপশনে গেলে ডাটা সংক্রান্ত বিভিন্ন সেটিংস দেখতে পাবেন।
এরপর ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ বা ডাটা এক্সপোর্ট অপশন নির্বাচন করুন। এখানে আপনি চাইলে শুধু ছবি, রিলস, ভিডিও কিংবা মেসেজ ডাউনলোড করতে পারবেন। আবার সম্পূর্ণ অ্যাকাউন্টের তথ্যও একসঙ্গে সংরক্ষণ করা সম্ভব।
নিজের প্রয়োজন অনুযায়ী ফাইল বেছে নিন
ডাউনলোডের আগে ফাইলের ফরম্যাট, মিডিয়ার মান এবং কোন ধরনের ডাটা নিতে চান, তা নির্ধারণ করা যায়। ফলে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় কনটেন্ট সংরক্ষণ করা সহজ হয়।
ডাউনলোড লিঙ্ক কীভাবে পাবেন?
প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার ই-মেইল ঠিকানা দিতে হবে। ইনস্টাগ্রাম সেই ই-মেইলে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠাবে। নিরাপত্তার জন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিতে হতে পারে। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই ই-মেইলের মাধ্যমে ডাটা ডাউনলোডের লিঙ্ক পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই লিঙ্ক ব্যবহার করে ছবি, রিলস, ভিডিও, স্টোরি ও চ্যাট হিস্ট্রি ডাউনলোড করা যাবে।
ডিলিট করার আগে একবার ভাবুন
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে তথ্য হারানোর আশঙ্কা থাকে না। তবে স্থায়ীভাবে ডিলিট করার সিদ্ধান্ত নিলে আগে অবশ্যই ডাটার ব্যাকআপ নিয়ে রাখা উচিত। কারণ একবার ডাটা মুছে গেলে তা পুনরুদ্ধার করা বেশ কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভবও হয়ে যেতে পারে।
- আরও পড়ুন
সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর কন্টেন্ট আপলোড করছেন? সাবধান হোন
ইনস্টাগ্রামে ‘সুইসাইড’ সার্চ করলেই ফোনে অ্যালার্ট পাবেন অভিভাবক
কেএসকে
What's Your Reaction?