ইফতারে রাখতে পারেন কাঁচা পেঁপের জুস

রোজায় ইফতারের সময় হালকা ও পুষ্টিকর পানীয় খুঁজছেন? তাহলে কাঁচা পেঁপের জুস হতে পারে একদম নিখুঁত বিকল্প। সতেজ, স্বাদে মিষ্টি ও ভিটামিনে সমৃদ্ধ এই জুস রোজা ভাঙার সঙ্গে সঙ্গে শরীরকে দেবে সতেজতা, হজমে সহায়তা এবং প্রয়োজনীয় পুষ্টি। সহজ উপকরণ ও স্বল্প সময়ে তৈরি হওয়া কাঁচা পেঁপের জুস ইফতারের মেনুতে নতুন এক স্বাদ যোগ করবে। রইলো রেসিপি- উপকরণ আধা কাপ খোসা ছাড়ানো ও কুচানো কাঁচা পেঁপে এক গ্লাস ঠান্ডা পানি এক চিমটি গোলমরিচ গুঁড়ো (ঐচ্ছিক) লেবুর রস এক চা-চামচ সামান্য মধু (যদি স্বাদে ভারসাম্য আনতে চান) আরও পড়ুন: ইফতারে স্বস্তি দেবে ঠান্ডা লাচ্ছি অল্প উপকরণেই বানিয়ে নিন কলার লাচ্ছি ইফতারের টেবিলে রাখুন দারুন স্বাদের বাঙ্গির শরবত যেভাবে তৈরি করবেন ঝামেলা ছাড়া অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর এই জুস। সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চাইলে ছেঁকে নিতে পারেন। ব্যস তৈরি হয়ে গেলো কাঁচা পেঁপের জুস। জেএস/

ইফতারে রাখতে পারেন কাঁচা পেঁপের জুস

রোজায় ইফতারের সময় হালকা ও পুষ্টিকর পানীয় খুঁজছেন? তাহলে কাঁচা পেঁপের জুস হতে পারে একদম নিখুঁত বিকল্প। সতেজ, স্বাদে মিষ্টি ও ভিটামিনে সমৃদ্ধ এই জুস রোজা ভাঙার সঙ্গে সঙ্গে শরীরকে দেবে সতেজতা, হজমে সহায়তা এবং প্রয়োজনীয় পুষ্টি। সহজ উপকরণ ও স্বল্প সময়ে তৈরি হওয়া কাঁচা পেঁপের জুস ইফতারের মেনুতে নতুন এক স্বাদ যোগ করবে। রইলো রেসিপি-

উপকরণ

  • আধা কাপ খোসা ছাড়ানো ও কুচানো কাঁচা পেঁপে
  • এক গ্লাস ঠান্ডা পানি
  • এক চিমটি গোলমরিচ গুঁড়ো (ঐচ্ছিক)
  • লেবুর রস এক চা-চামচ
  • সামান্য মধু (যদি স্বাদে ভারসাম্য আনতে চান)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

ঝামেলা ছাড়া অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর এই জুস। সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চাইলে ছেঁকে নিতে পারেন। ব্যস তৈরি হয়ে গেলো কাঁচা পেঁপের জুস।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow