ইফতার খেয়ে হাসপাতালে ২৬ শ্রমিক
পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে সরবরাহ করা ইফতার খাওয়ার পর শ্রমিকদের অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তাদের মধ্যে ২৬ জনকে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানায়, দাশুড়িয়া এলাকার একটি কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিডি ক্রিয়েশন কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার খাওয়ার পরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে শুরু করলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন, কেউ আবার বমি ও তীব্র পেটব্যথায় কাতরাতে থাকেন। এ সময় সহকর্মীরা দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশের
পাবনার ঈশ্বরদীতে একটি কারখানায় ইফতারের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রমজান মাস উপলক্ষে কারখানা থেকে সরবরাহ করা ইফতার খাওয়ার পর শ্রমিকদের অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরাসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। পরে তাদের মধ্যে ২৬ জনকে রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দাশুড়িয়া এলাকার একটি কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিডি ক্রিয়েশন কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার খাওয়ার পরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে শুরু করলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন, কেউ আবার বমি ও তীব্র পেটব্যথায় কাতরাতে থাকেন। এ সময় সহকর্মীরা দ্রুত তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে চিকিৎসা ও খাদ্য নমুনা পরীক্ষা প্রয়োজন।
এদিকে হঠাৎ এত সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানা গেছে।
What's Your Reaction?