ইবোলা আতঙ্কে কঠোর হলো যুক্তরাষ্ট্র
আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে সতর্কতা জোরদার করা হয়েছে। এখন থেকে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পাশাপাশি কিছু দেশে ভিসা সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, কঙ্গোতে কর্মরত এক মার্কিন নাগরিক ইবোলায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়ার প্রস্তুতি চলছে। তার সংস্পর্শে আসা আরও কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হবে।
সিডিসি বলছে, আপাতত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য ঝুঁকি খুব কম। তবে সতর্কতার অংশ হিসেবে গত ২১ দিনের মধ্যে উগান্ডা, কঙ্গো বা দক্ষিণ সুদান সফর করেছেন—এমন বিদেশি নাগরিকদের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে সব ধরনের ভিসা সেবা বন্ধ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলাকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৯১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৩৫০ জনের
আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রে সতর্কতা জোরদার করা হয়েছে। এখন থেকে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পাশাপাশি কিছু দেশে ভিসা সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, কঙ্গোতে কর্মরত এক মার্কিন নাগরিক ইবোলায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়ার প্রস্তুতি চলছে। তার সংস্পর্শে আসা আরও কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হবে।
সিডিসি বলছে, আপাতত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য ঝুঁকি খুব কম। তবে সতর্কতার অংশ হিসেবে গত ২১ দিনের মধ্যে উগান্ডা, কঙ্গো বা দক্ষিণ সুদান সফর করেছেন—এমন বিদেশি নাগরিকদের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত মার্কিন দূতাবাস সাময়িকভাবে সব ধরনের ভিসা সেবা বন্ধ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলাকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৯১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৩৫০ জনের সংক্রমণের সন্দেহ রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইবোলা খুবই সংক্রামক ও প্রাণঘাতী রোগ। তাই দ্রুত শনাক্তকরণ, আক্রান্তদের আলাদা রাখা এবং আন্তর্জাতিক সমন্বয়ই এ রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। সূত্র : এএফপি