ইরাকে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন-রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী জানান, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোনকে মাঝপথে রুখে দেয়। এর কয়েক ঘণ্টা আগে দূতাবাসে আরও একটি রকেট হামলা প্রতিহত করে দিয়েছিল ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ। এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স এসএএইচ

ইরাকে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন-রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোনকে মাঝপথে রুখে দেয়। এর কয়েক ঘণ্টা আগে দূতাবাসে আরও একটি রকেট হামলা প্রতিহত করে দিয়েছিল ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ। এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow