ইরানের উত্তর-পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মোতায়েন থাকা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সোমবার আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি এক বিবৃতিতে বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের হামজা সাইয়্যিদ আল-শুহাদা সদর দপ্তরের অধীন বাহিনী বিদেশি শত্রু ও সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। এই সদর দপ্তর ইরানের পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এসব এলাকা ইরাক ও তুরস্ক সীমান্তের কাছাকাছি। ইরানের উত্তর-পশ্চিম সীমান্তের ওপারে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েকটি ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। দীর্ঘদিন ধরেই এসব গোষ্ঠীর সঙ্গে আইআরজিসির উত্তেজনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা এসব গোষ্ঠীর অবস্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর আগে সোমবার ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোজতবা জাফারি দাবি করেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিল প্রদেশে

ইরানের উত্তর-পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মোতায়েন থাকা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

সোমবার আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি এক বিবৃতিতে বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের হামজা সাইয়্যিদ আল-শুহাদা সদর দপ্তরের অধীন বাহিনী বিদেশি শত্রু ও সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত।

এই সদর দপ্তর ইরানের পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এসব এলাকা ইরাক ও তুরস্ক সীমান্তের কাছাকাছি।

ইরানের উত্তর-পশ্চিম সীমান্তের ওপারে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েকটি ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। দীর্ঘদিন ধরেই এসব গোষ্ঠীর সঙ্গে আইআরজিসির উত্তেজনা চলছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা এসব গোষ্ঠীর অবস্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এর আগে সোমবার ইরানের সেনাপ্রধানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোজতবা জাফারি দাবি করেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিল প্রদেশে ইরানের সেনাবাহিনী ১৪টি স্থল অভিযান পরিচালনা করেছে।

সূত্র: শাফাক নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow