ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের তুলনায় কাতারই ইসরায়েলের জন্য বেশি বিপজ্জনক। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের নির্বাচনের পর ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন। শনিবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বেনেট বলেন, ইরানের ক্ষেত্রে সবাই জানে তারা বলে ‘আমরা ইসরায়েলকে ধ্বংস করব।’ কিন্তু কাতার ভিন্নভাবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, কাতার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা বাহিনীকে অর্থায়ন করেছে। এছাড়া তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতারের প্রভাব নিয়েও সমালোচনা করেন। বেনেট আরও অভিযোগ করেন, কাতার ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এ প্রসঙ্গে তিনি কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারির উল্লেখ করেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের ভাবমূর্তি উন্নয়নে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে তদন্ত চলমান। তার ভাষায়, কাতার আমাদের বিরুদ্ধে কাজ ক

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের তুলনায় কাতারই ইসরায়েলের জন্য বেশি বিপজ্জনক। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, চলতি বছরের নির্বাচনের পর ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন।

শনিবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বেনেট বলেন, ইরানের ক্ষেত্রে সবাই জানে তারা বলে ‘আমরা ইসরায়েলকে ধ্বংস করব।’ কিন্তু কাতার ভিন্নভাবে কাজ করছে।

তিনি অভিযোগ করেন, কাতার ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা বাহিনীকে অর্থায়ন করেছে। এছাড়া তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতারের প্রভাব নিয়েও সমালোচনা করেন।

বেনেট আরও অভিযোগ করেন, কাতার ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। এ প্রসঙ্গে তিনি কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারির উল্লেখ করেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের ভাবমূর্তি উন্নয়নে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।

তার ভাষায়, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে বিষ ছড়াচ্ছে। তিনি বলেন, কাতারকে এখনো শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা না করায় দেশটির পক্ষে কাজ করা আইনগতভাবে নিষিদ্ধ নয়, যা তিনি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow