ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রসিকতা করে বলেছেন যে কিউবাকে ‘খুব দ্রুত দখল করা হবে’—এমন ইঙ্গিত তিনি দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচের ফোরাম ক্লাবে বক্তৃতা দেওয়ার সময় তিনি অতিথিদের পরিচয় করাতে গিয়ে সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন। সে সময় ট্রাম্প বলেন, মিকার আসলে কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি তারা শিগগিরই দখল করবে। তিনি আরও মন্তব্য করেন, “কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।” পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে।  ট্রাম্প রসিকতার সুরে বলেন, জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রসিকতা করে বলেছেন যে কিউবাকে ‘খুব দ্রুত দখল করা হবে’—এমন ইঙ্গিত তিনি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচের ফোরাম ক্লাবে বক্তৃতা দেওয়ার সময় তিনি অতিথিদের পরিচয় করাতে গিয়ে সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন। সে সময় ট্রাম্প বলেন, মিকার আসলে কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি তারা শিগগিরই দখল করবে।

তিনি আরও মন্তব্য করেন, “কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।”

পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে। 

ট্রাম্প রসিকতার সুরে বলেন, জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow