ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আজারবাইজানের
ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আজারবাইজান। নিজেদের ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগ তুলে দেশটি পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ডে ইরান থেকে আসা ড্রোন আঘাত হানার অভিযোগ তুলে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে। এ ঘটনায় ইরানের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আজারবাইজানের ভূখণ্ডে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইরানের দ্রুত এই ঘটনার ব্যাখ্যা দেবে এবং পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশাপ্রকাশ করেছে দেশটি। আলজাজিরা জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদ জানাতে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে আজারবাইজান সতর্ক করে বলেছে, প্রয়োজন হলে তারা উপযুক্ত জবাব দেবে।
ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আজারবাইজান। নিজেদের ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগ তুলে দেশটি পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ডে ইরান থেকে আসা ড্রোন আঘাত হানার অভিযোগ তুলে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে। এ ঘটনায় ইরানের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আজারবাইজানের ভূখণ্ডে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইরানের দ্রুত এই ঘটনার ব্যাখ্যা দেবে এবং পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশাপ্রকাশ করেছে দেশটি।
আলজাজিরা জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদ জানাতে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে আজারবাইজান সতর্ক করে বলেছে, প্রয়োজন হলে তারা উপযুক্ত জবাব দেবে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে আইআরজিসি এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।
What's Your Reaction?