ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর কথা জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পরিকল্পিত একটি বড় সামরিক হামলা স্থগিত করা হয়েছে। কারণ একটি সমঝোতার পথ তৈরি হয়েছে। খবর বিবিসির।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে এগোচ্ছি। সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই আলোচনা শুরু হবে।’
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের বিশ্বাস, একটি চুক্তির মূল বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র একটি ‘বিশাল’ সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটি বাস্তবায়ন হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান হতে পারত। তবে তিনি বলেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না। আমরা যেকোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, কিন্তু আগে আলোচনার সুযোগ দিচ্ছি।’
তিনি আরও জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতারা হামলা না চালানোর অ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, পরিকল্পিত একটি বড় সামরিক হামলা স্থগিত করা হয়েছে। কারণ একটি সমঝোতার পথ তৈরি হয়েছে। খবর বিবিসির।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে এগোচ্ছি। সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই আলোচনা শুরু হবে।’
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাকে সামরিক হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের বিশ্বাস, একটি চুক্তির মূল বিষয়গুলোতে সমঝোতা হয়ে গেছে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র একটি ‘বিশাল’ সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এটি বাস্তবায়ন হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান হতে পারত। তবে তিনি বলেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না। আমরা যেকোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, কিন্তু আগে আলোচনার সুযোগ দিচ্ছি।’
তিনি আরও জানান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতারা হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতা হবে, আর পারমাণবিক ইস্যুতেও চুক্তি হবে।’
তবে ট্রাম্পের এই দাবির জবাবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর বলেছে, তেহরান যুক্তরাষ্ট্রকে হামলা স্থগিত করার কোনো অনুরোধ করেনি। সংস্থাটি ট্রাম্পের বক্তব্যকে ‘নতুন একটি মিথ্যা’ বলে উল্লেখ করেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ট্রাম্প এখনো জানাননি, সোমবারের আলোচনা কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন।
ট্রাম্পের বক্তব্যের পর আন্তর্জাতিক তেলের বাজারে দাম কমেছে। সোমবার এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও প্রায় ৪ দশমিক ৬ শতাংশ কমে ৮০ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথ ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।