ইরানের হরমুজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানের গঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মে) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। তাই এর ওপর ইরানের নিয়ন্ত্রণ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।  গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান প্রণালিটি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ নিয়ন্ত্রণকারী এই কর্তৃপক্ষকে সহযোগিতা করলে তা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সহায়তা দেওয়ার শামিল হবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যকে জিম্মি করার চেষ্টা করছে ইরানি সামরিক বাহিনী। তাদের সাম্প্রতিক এই প্রচেষ্টা প্রমাণ করে যে অর্থনৈতিক চাপের কারণে দেশটি অর্থ সংকটে প

ইরানের হরমুজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানের গঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মে) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের দাবি, এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। তাই এর ওপর ইরানের নিয়ন্ত্রণ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান প্রণালিটি বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ নিয়ন্ত্রণকারী এই কর্তৃপক্ষকে সহযোগিতা করলে তা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সহায়তা দেওয়ার শামিল হবে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যকে জিম্মি করার চেষ্টা করছে ইরানি সামরিক বাহিনী। তাদের সাম্প্রতিক এই প্রচেষ্টা প্রমাণ করে যে অর্থনৈতিক চাপের কারণে দেশটি অর্থ সংকটে পড়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow