কোরবানির দ্বিতীয় দিন: ১৪ ঘণ্টায় ডিএনসিসির ৩৩৯৫ টন বর্জ্য অপসারণ

পবিত্র ঈদুল আজহার প্রথমদিন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালেও সিটি করপোরেশনটির বিভিন্ন এলাকায় কোরবানি বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম চালাচ্ছে উত্তর সিটি করপোরেশন। রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ১৪ ঘণ্টায় ৮৯৪টি মাধ্যমে ৩ হাজার ৩৯৫ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টা পর্যন্ত ডিএনসিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৭৩০টি ট্রিপের মাধ্যমে ৭ হাজার ৩৪১ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ হাজার ৮৮২টি ট্রিপে ৮ হাজার ৭৬ দশমিক ৪৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। এরপর আজ ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮৯৪টি ট্রিপে ৩ হাজার ৩৯৫ দশমিক ৬৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ এবং আগামীকালও বর্জ্য অপসারণের কার্যক্রম চালানো হবে। এ কাজে প্রায় ১৬ হাজার পরিচ্ছন

কোরবানির দ্বিতীয় দিন: ১৪ ঘণ্টায় ডিএনসিসির ৩৩৯৫ টন বর্জ্য অপসারণ

পবিত্র ঈদুল আজহার প্রথমদিন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালেও সিটি করপোরেশনটির বিভিন্ন এলাকায় কোরবানি বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।

প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম চালাচ্ছে উত্তর সিটি করপোরেশন। রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ১৪ ঘণ্টায় ৮৯৪টি মাধ্যমে ৩ হাজার ৩৯৫ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টা পর্যন্ত ডিএনসিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ৭৩০টি ট্রিপের মাধ্যমে ৭ হাজার ৩৪১ টন কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ হাজার ৮৮২টি ট্রিপে ৮ হাজার ৭৬ দশমিক ৪৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়।

এরপর আজ ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮৯৪টি ট্রিপে ৩ হাজার ৩৯৫ দশমিক ৬৯ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ এবং আগামীকালও বর্জ্য অপসারণের কার্যক্রম চালানো হবে।

এ কাজে প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৭৫২টি যানবাহন নিয়োজিত রয়েছে- বলে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সিটি করপোরেশনটির পক্ষ থেকে ঈদের আগে জানানো হয়েছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগে বর্জ্য অপসারণ করা হবে। এজন্য আমিনবাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম ও ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। 

বর্জ্যবাহী যানবাহনের কার্যক্রম তদারকিতে ডিজিটাল ওয়েব্রিজের মাধ্যমে রিয়েল-টাইম ট্রিপ মনিটরিং ব্যবস্থাও চালু করা হয়েছে। উত্তর সিটি করপোরেশন নগরবাসীর মধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করেছে। পাশাপাশি ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল ও ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন সরবরাহ করেছে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলেও শুক্রবার সকালে রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ হাজীপাড়া অঞ্চল ঘুরে সর্বত্র কোরবানির বর্জ্যের বিপুল স্তূপ পড়ে থাকতে দেখা যায়। 

এ নিয়ে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর আরও বেশ কয়েকটি গণমাধ্যম রাজধানীতে কোরবানির বর্জ্য পড়ে থাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

গণমাধ্যম সংবাদ প্রকাশের পর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম যেন কিছুটা গতি পায়। জুমার নামাজের পর রামপুরা, খিলগাঁও ও মালিবাগ হাজীপাড়া অঞ্চল ঘুরে দেখা যায়, অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এমএএস/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow