ইরানের হামলায় আহত ২ বাংলাদেশিকে দেখ‌তে হাসপাতালে রাষ্ট্রদূত

ইরানের হামলায় আহত হয়ে বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম। এই আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। বুধবার (৪ মার্চ) বাহরাইনের কিং হামাদ হাসপাতালে আহতদের দেখতে যান রাষ্ট্রদূত। বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিং হামাদ হাসপাতালে ইরানের হামলায় বাহরাইনে আহত প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন। জেপিআই/এসএইচএস 

ইরানের হামলায় আহত ২ বাংলাদেশিকে দেখ‌তে হাসপাতালে রাষ্ট্রদূত

ইরানের হামলায় আহত হয়ে বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই প্রবাসী বাংলাদেশি। তারা হলেন নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম। এই আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।

বুধবার (৪ মার্চ) বাহরাইনের কিং হামাদ হাসপাতালে আহতদের দেখতে যান রাষ্ট্রদূত।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিং হামাদ হাসপাতালে ইরানের হামলায় বাহরাইনে আহত প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

তারা হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া দূতাবাসের পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

জেপিআই/এসএইচএস 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow