ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) রাতে এ হামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।   নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। আর তাদের দিকে হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে।’ এর আগে বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার (৬ মার্চ) সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow