পুনরায় মোহামেডানের পরিচালক হলেন মাসুদুজ্জামান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান। এ ছাড়া আরও ১৫ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অন্যদিকে বিএনপি সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সভাপতি নির্বাচিত হন। শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার (৯ মার্চ) ঢাকা ক্লাবে অনুষ্ঠিতব্য মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। মো. মাসুদুজ্জামান মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক। এ ছাড়া সিসিডিএমের (বিসিবি) সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির সাবেক সেক্রেটারি। তিনি ২০২২ সাল থেকে ঢাকা লেওপার্ডসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০২৫ সাল থেকে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং ২০২১ সাল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান। এ ছাড়া আরও ১৫ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
অন্যদিকে বিএনপি সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সভাপতি নির্বাচিত হন।
শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোমবার (৯ মার্চ) ঢাকা ক্লাবে অনুষ্ঠিতব্য মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মো. মাসুদুজ্জামান মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক। এ ছাড়া সিসিডিএমের (বিসিবি) সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির সাবেক সেক্রেটারি। তিনি ২০২২ সাল থেকে ঢাকা লেওপার্ডসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ২০২৫ সাল থেকে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং ২০২১ সাল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদুজ্জামান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পান মো. মাসুদুজ্জামান। পরে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
What's Your Reaction?