মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে ফরিদপুরে কিশোর হত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজিব শরীফ নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কাজ করতেন সজিব শরীফ (১৪) নামের এক কিশোর। সে পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সেখানে আরও ১০০-১২০ জন শ্রমিক কাজ করতেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে নিজরে শরীর পরিষ্কার করছিল সজিব। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫)সহ দুই-তিন জন শ্রমিক মিলিত হয়ে সজিবের মুখ ও পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। সজীবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় সে। নিহতের ভাবি নুরজাহান বলেন, পাঁচ ভাইবোনের মধ্যে সজিব মেজ ছিল। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে কয়েকজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুক

মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে ফরিদপুরে কিশোর হত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজিব শরীফ নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কাজ করতেন সজিব শরীফ (১৪) নামের এক কিশোর। সে পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সেখানে আরও ১০০-১২০ জন শ্রমিক কাজ করতেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে নিজরে শরীর পরিষ্কার করছিল সজিব। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫)সহ দুই-তিন জন শ্রমিক মিলিত হয়ে সজিবের মুখ ও পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। সজীবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় সে।
নিহতের ভাবি নুরজাহান বলেন, পাঁচ ভাইবোনের মধ্যে সজিব মেজ ছিল। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে কয়েকজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। 


তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন সজিবের খাদ্যনালি ফেটে গেছে। পেটের ভেতর নাড়িতে ছিদ্র হয়ে গেছে। অপারেশন করার পরও সে ভালো হয়নি, মারা গেছে।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow