ইরানে ট্রাম্পের ‘চার লক্ষ্য’, নেই শাসন পরিবর্তনের কথা
ইরানে হামলার পাঁচ দিনের মাথায় এসে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলছেন, ইরানে চারটি লক্ষ্য নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প। বুধবার (৪ মার্চ) ব্রিফিংয়ে লিভিট ইরানে ট্রাম্পের চারটি মূল লক্ষ্য অর্জনের তথ্য তুলে ধরেন। তবে সেদেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যের কথা বলা নেই লিভিটের কথায়। যেখানে ট্রাম্প ইরানের জনগণকে তাদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নেওয়ার চমৎকার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে আসছিলেন, এখন হুট করে সেই লক্ষ্য উচ্চারণ করা বন্ধ করে দিচ্ছে তার প্রশাসন।