ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

ইরান জানিয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিতব্য আলোচনায় লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতই আলোচনার প্রধান বিষয় হবে। পাশাপাশি ইরানের স্থগিত বা সীমাবদ্ধ তহবিল এবং দেশটির তেল বিক্রির বিষয়েও আলোচনা হবে।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘জায়নবাদী শাসনব্যবস্থা লেবাননে তাদের অঙ্গীকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। আজকের আলোচনায় এ বিষয়টিই গুরুত্ব পাবে।’ তিনি আরও বলেন, ‘ইরানের স্থগিত বা সীমাবদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা এবং ইরানের তেল বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদানের বিষয়টিও আলোচনায় থাকবে।’  ইরানের মতে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সংশ্লিষ্ট এসব বিষয় দুই দেশের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow