ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন, এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলোও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ইরান সংকট নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় আলোচনা নেই। বিষয়টি কেবল আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে। সূত্র : শাফাক নিউজ  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow