ইসরাইল ‘চূর্ণবিচূর্ণ হয়ে যেত’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ না থাকলে ইসরাইল “চূর্ণবিচূর্ণ হয়ে যেত”। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে সহায়তা করেছে। ট্রাম্প আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক। তার ভাষায়, ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তিনি উল্লেখ করেন, “নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।” ট্রাম্প দাবি করেন, ইসরাইল তার পরামর্শ গুরুত্ব দিয়ে শোনে। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।” সূত্র: মিডল ইস্ট আই

ইসরাইল ‘চূর্ণবিচূর্ণ হয়ে যেত’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ না থাকলে ইসরাইল “চূর্ণবিচূর্ণ হয়ে যেত”।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে সহায়তা করেছে।

ট্রাম্প আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক। তার ভাষায়, ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।

তিনি উল্লেখ করেন, “নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।”

ট্রাম্প দাবি করেন, ইসরাইল তার পরামর্শ গুরুত্ব দিয়ে শোনে। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।”

সূত্র: মিডল ইস্ট আই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow