ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি, অভিযুক্তকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, বুধবার ইরান ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে। দেশটির সঙ্গে চলমান যুদ্ধের সময় এটি মৃত্যুদণ্ড কার্যকরের সর্বশেষ ঘটনা। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়িয়েছে, বিশেষ করে কথিত গুপ্তচরবৃত্তি বা নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, নেপালে মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর এহসান আফরিশতেহ ইসরায়েলের কাছে সংবেদনশীল তথ্য বিক্রি করেছিলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, গুপ্তচরবৃত্তি এবং জায়নবাদী শাসনের সঙ্গে সহযোগিতার অভিযোগে গ্রেফতার ও বিচারের পর সুপ্রিম কোর্ট রায় বহাল রাখায় আজ সকালে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, চীনের পর ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।সোমবার দেশটি প্রকৌশলের এক শিক্ষার্থী ফাঁসি

ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি, অভিযুক্তকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, বুধবার ইরান ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে। দেশটির সঙ্গে চলমান যুদ্ধের সময় এটি মৃত্যুদণ্ড কার্যকরের সর্বশেষ ঘটনা।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বাড়িয়েছে, বিশেষ করে কথিত গুপ্তচরবৃত্তি বা নিরাপত্তা-সম্পর্কিত অভিযোগে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, নেপালে মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর এহসান আফরিশতেহ ইসরায়েলের কাছে সংবেদনশীল তথ্য বিক্রি করেছিলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গুপ্তচরবৃত্তি এবং জায়নবাদী শাসনের সঙ্গে সহযোগিতার অভিযোগে গ্রেফতার ও বিচারের পর সুপ্রিম কোর্ট রায় বহাল রাখায় আজ সকালে তাকে ফাঁসি দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, চীনের পর ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।সোমবার দেশটি প্রকৌশলের এক শিক্ষার্থী ফাঁসি দিয়েছে যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow