ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। তবে এর জন্য লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে জানায় তেহরান। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত। কিন্তু চুক্তির শর্ত মেনে ইসরায়েল যাতে লেবাননে হামলা বন্ধ করে, তা নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির খবরের মধ্যেই শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী শুধু ইরান নয়, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দায়িত্বও ওয়াশিংটনের রয়েছে। তাই লেবাননের পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। অন্যদিকে, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে কার্যক

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। তবে এর জন্য লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে জানায় তেহরান।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত। কিন্তু চুক্তির শর্ত মেনে ইসরায়েল যাতে লেবাননে হামলা বন্ধ করে, তা নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির খবরের মধ্যেই শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী শুধু ইরান নয়, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দায়িত্বও ওয়াশিংটনের রয়েছে। তাই লেবাননের পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন একজন করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow