ইসরায়েলি সেনাদের কাছে ঘেঁষার চেষ্টা, লেবাননের ২ যোদ্ধা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, আইনাতা শহরে ঘটনাটি ঘটে। যা বিন্ট জেবেইল এলাকার কাছে অবস্থিত। আইডিএফের ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা এলাকায় মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে অগ্রসর হতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় সেনারা গুলি চালিয়ে ওই দুইজনকে হত্যা করে বলে জানানো হয়। এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাদের কাছে ঘেঁষার চেষ্টা, লেবাননের ২ যোদ্ধা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসার সময় হিজবুল্লাহর দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, আইনাতা শহরে ঘটনাটি ঘটে। যা বিন্ট জেবেইল এলাকার কাছে অবস্থিত।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, কমান্ডো ব্রিগেডের সদস্যরা এলাকায় মোতায়েন ছিল। এ সময় তারা দুইজন সশস্ত্র ব্যক্তিকে সেনাদের দিকে অগ্রসর হতে দেখে। বিষয়টি তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে পরিস্থিতি মোকাবিলায় সেনারা গুলি চালিয়ে ওই দুইজনকে হত্যা করে বলে জানানো হয়।

এ ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow