ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি

  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ-উত্তেজনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।  বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রদল বা শিবিরের নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। শাহবাগ থানার সামনে কিছু সাংবাদিকের উপস্থিতি দেখা গেছে। তবে শাহবাগ থানার প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। ভেতরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।  এদিকে শাহবাগ থানায় দুই পক্ষের উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এনএস/জেএইচ        

ছাত্রদল-শিবির সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ-উত্তেজনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রদল বা শিবিরের নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। শাহবাগ থানার সামনে কিছু সাংবাদিকের উপস্থিতি দেখা গেছে। তবে শাহবাগ থানার প্রধান ফটক বন্ধ থাকতে দেখা গেছে। ভেতরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। 

এদিকে শাহবাগ থানায় দুই পক্ষের উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে।

এনএস/জেএইচ

 

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow