ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান

ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানায়, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে। খবর শাফাক নিউজের। আইআরজিসির জানায়, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে।  প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি ইরানের বিমানবাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।  পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ৬টি উন্নত হার্মিস ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। উল্লেখ্য, হার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। ড্রোনটি দিন-রাত নজরদারি ও মেঘ কিংবা ধোঁয়ার

ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান

ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানায়, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে। খবর শাফাক নিউজের।

আইআরজিসির জানায়, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি ইরানের বিমানবাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ৬টি উন্নত হার্মিস ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইরান।

উল্লেখ্য, হার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। ড্রোনটি দিন-রাত নজরদারি ও মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও ছবি সংগ্রহ করতে সক্ষম। এছাড়া এটি মাটিতে চলমান যে কোনো লক্ষ্য শনাক্ত করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow