ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলি কর্তৃপক্ষ ১২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় মুক্তিপ্রাপ্তরা মধ্য গাজার আল-আকসা হাসপাতালে পৌঁছান। বৃহস্পতিবার (১৬ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  মুক্তির পর পরিবার-স্বজনের সঙ্গে পুনর্মিলনে হাসপাতালজুড়ে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে অনেক পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এদিকে, অনেক পরিবার এখনো তাদের আটক স্বজনদের বিষয়ে কোনো তথ্যের অপেক্ষায় রয়েছে। ফলে কিছু পরিবার মুক্তিপ্রাপ্ত স্বজনকে নিয়ে ঘরে ফিরলেও, কেউ কেউ শুধু খোঁজখবর নিয়ে ফিরেছেন, আর অনেকেই কোনো তথ্য না পেয়েই মুক্ত বন্দিদের সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

ইসরায়েলি কর্তৃপক্ষ ১২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় মুক্তিপ্রাপ্তরা মধ্য গাজার আল-আকসা হাসপাতালে পৌঁছান। বৃহস্পতিবার (১৬ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মুক্তির পর পরিবার-স্বজনের সঙ্গে পুনর্মিলনে হাসপাতালজুড়ে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে অনেক পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন।

এদিকে, অনেক পরিবার এখনো তাদের আটক স্বজনদের বিষয়ে কোনো তথ্যের অপেক্ষায় রয়েছে। ফলে কিছু পরিবার মুক্তিপ্রাপ্ত স্বজনকে নিয়ে ঘরে ফিরলেও, কেউ কেউ শুধু খোঁজখবর নিয়ে ফিরেছেন, আর অনেকেই কোনো তথ্য না পেয়েই মুক্ত বন্দিদের সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow