ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি

মধ্য ইসরায়েল-এ ক্ষেপণাস্ত্র আঘাতের খবরের পর উদ্ধার ও ত্রাণকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।  ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের কেন্দ্রীয় অঞ্চলে “আঘাতের খবর পাওয়া গেছে” এমন একটি স্থানে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর (রেসকিউ ও স্যালভেজ) দল পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার ভোর থেকে এটি অন্তত চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। এ অবস্থায় সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ক্রমাগত হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র- আলজাজিরা।

ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি

মধ্য ইসরায়েল-এ ক্ষেপণাস্ত্র আঘাতের খবরের পর উদ্ধার ও ত্রাণকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের কেন্দ্রীয় অঞ্চলে “আঘাতের খবর পাওয়া গেছে” এমন একটি স্থানে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর (রেসকিউ ও স্যালভেজ) দল পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার ভোর থেকে এটি অন্তত চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে।

এ অবস্থায় সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ক্রমাগত হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র- আলজাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow