ইসরায়েলের হামলা, আকাশসীমা বন্ধ করেছে ইরান-ইরাক

ইরানে ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান এবং ইরাক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইসরায়েলের হামলার পর তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অপরদিকে ইরাকের বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ইরাকি আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মন্ত্রণালয়। খবর এএফপির। এর আগে ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল। নিরাপত্তা সংক্রান্ত কারণে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ। শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের হামলা, আকাশসীমা বন্ধ করেছে ইরান-ইরাক

ইরানে ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান এবং ইরাক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইসরায়েলের হামলার পর তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অপরদিকে ইরাকের বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, ইরাকি আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মন্ত্রণালয়। খবর এএফপির।

এর আগে ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল। নিরাপত্তা সংক্রান্ত কারণে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ।

শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

হামলার সময় ইসরায়েলি সেনারা দেশজুড়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে। আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow