ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য সতর্কতা জারি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে চীন। ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের “যত দ্রুত সম্ভব” দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেলআবিবে অবস্থিত চীনা দূতাবাস।
মঙ্গলবার দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, ঘনত্ব এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহতের সংখ্যা বাড়ছে এবং সম্পদের ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পাচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে, নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে বিশেষ উদ্যোগও নিয়েছে বেইজিং। সরকারি ব্যবস্থাপনায় সীমান্তপথ ব্যবহার করে মিসর হয়ে তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাশাপাশি, ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।