ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বিশেষ অফার

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা প্রতি ব্যাংকিং ডে-তে দুইটি গিয়ার বাইসাইকেল এবং নিশ্চিত উপহার হিসেবে দেওয়াল ঘড়ি পাবেন। এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যক্তি মেগা পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক বাইসাইকেল উপহার পাবেন। এ অফার চলবে ১ থেকে ৩১ মে পর্যন্ত। গতকাল বুধবার (২৯ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান হয় ইসলামী ব্যাংক টাওয়ারে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়ন দক্ষিণ এশিয়ার রিজিওনাল অপারেশন ম্যানেজার ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শিহাব হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। আরও পড়ুনপ্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ আরও এক লাখ টন ডিজেল কিনছে সরকার  ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম এবং ওয়েস্

ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বিশেষ অফার

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা প্রতি ব্যাংকিং ডে-তে দুইটি গিয়ার বাইসাইকেল এবং নিশ্চিত উপহার হিসেবে দেওয়াল ঘড়ি পাবেন। এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যক্তি মেগা পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক বাইসাইকেল উপহার পাবেন। এ অফার চলবে ১ থেকে ৩১ মে পর্যন্ত।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান হয় ইসলামী ব্যাংক টাওয়ারে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়ন দক্ষিণ এশিয়ার রিজিওনাল অপারেশন ম্যানেজার ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শিহাব হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

আরও পড়ুন
প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ 
আরও এক লাখ টন ডিজেল কিনছে সরকার 

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের হেড অব বিজনেস মো. তাওহীদুর রহমান ও মার্কেটিং ম্যানেজার এম তানভীর হোসাইন খান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow