ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। ‎শনিবার (৬ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। আটক খলিলুর রহমান বাবুর্চি গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। ‎জানা গেছে, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া হতে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ‎লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। ‎শনিবার (৬ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। আটক খলিলুর রহমান বাবুর্চি গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। ‎জানা গেছে, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া হতে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ‎লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতারও আহবান জানান তিনি। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, ইয়াবাসহ একজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। মামলার প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow