ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত ৯টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামালপুর পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম- রাজু ইসলাম। তিনি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও নয় মাইল মণ্ডলপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ জামালপুর পূর্ব পাড়া এলাকার মণ্ডল ট্রেডার্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow